• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়েছে স্বামী

১৪ এপ্রিল ২০২৫ সকাল ০৮:১২:৩১

শিবপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়েছে স্বামী

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

Ad

১৩ এপ্রিল রোববার দুপুরে শিবপুর থানার ভর‌তেরকা‌ন্দি গ্রামের বসত ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad
Ad

১২ এপ্রিল শনিবার দিবাগত রাতে স্ত্রী খাদিজা আক্তারকে (৩৫) গলা টিপে হত্যার পর স্বামী তা‌রেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার সকা‌লে সাড়া না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মর‌দেহ দেখ‌তে পায়। পরে শিবপুর থানায় খবর দেওয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতালের ম‌র্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

দীর্ঘদিন ধরে ভরতেরকান্দি গ্রামের তারেক মিয়ার সঙ্গে স্ত্রী খাদিজা আক্তারের কলহ চলছিল। এ কলহের জেরে শনিবার রা‌তের কোনো এক সময় স্ত্রী‌কে গলা‌টি‌পে হত‌্যা করে তারেক। পরে মরদেহ ঘরের ভেতর রে‌খে বাইরে থেকে দরজা লা‌গি‌য়ে স্বামী তারেক মিয়া পা‌লি‌য়ে‌ যায় বলে ধারণা পুলিশের।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর হতে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





Follow Us