• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:৪৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা শিশু বলৎকারের শিকার

১৬ মার্চ ২০২৫ সকাল ০৯:৩১:২১

চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা শিশু বলৎকারের শিকার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা চতুর্থ শ্রেণির এক শিশু বলৎকারের শিকার হয়েছে। ১৪ মার্চ শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলার খাস মহল জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

Ad

এ ঘটনায় অসুস্থ শিশুটি বর্তমানে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Ad
Ad

খাসমহল মসজিদের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার তারাবির নামাজের সময় পাঞ্জাবি টুপি পরা এক যুবক ১০ বছর বয়সী এক শিশুকে নিয়ে খাস মহল জামে মসজিদের সামনে ঘুরছিল। পরে শিশুটিসহ ওই ব্যক্তি মসজিদের ভেতরে ঢোকে। এর পরই শিশুটিকে মসজিদের তিন তলায় নিয়ে যায় পাঞ্জাবি টুপি পরা ওই যুবক। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, রাত ৮টা ২৮ মিনিটের সময় শিশুটি মসজিদ থেকে তার পরনে থাকা পাঞ্জাবি টুপি হাতে নিয়ে মসজিদ থেকে দৌড়ে বের বের হচ্ছে।

শিশুটির পরিবার জানায়, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে আলিয়া মাদরাসা মসজিদে যায় ১০ বছর বয়সের মাদ্রাসা পড়ুয়া শিশু। সেখানে তার মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরছিল সে। পথে এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে নিয়ে যায়। মাদরাসার মাঠ ও হেলিপ্যাড এলাকায় ঘুরানো শেষে কৌশলে শিশুটিকে খাস মহল জামে মসজিদের তিন তলায় নিয়ে বলৎকার করে।

চরফ্যাসন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us