• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:১১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ৩ বছরের নাতনীকে যৌন নিপীড়নের দায়ে সুবাস কুমার চাকমা গ্রেফতার

১২ মার্চ ২০২৫ সকাল ১১:৫২:২৯

রাঙামাটিতে ৩ বছরের নাতনীকে যৌন নিপীড়নের দায়ে সুবাস কুমার চাকমা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে উপজাতীয় এক দাদু কর্তৃক তিন বছরের শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান পরিচালনা করে ধর্ষক সুবাস কুমার চাকমাকে (৬০) স্থানীয়দের সহায়তায় আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দীন জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনায় নিপীড়ক সুবাস কুমার চাকমাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে ১০ মার্চ সোমবার সকালে শহরের ভেদভেদী এলাকার মৌনতলায় এ ঘটনাটি ঘটে। শিশুটির শারীরিক অবস্থার অবনতির কারণে গতরাতে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ ও হাসপাতাল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভুক্তোভোগীর মা জানা বলেন, আমার শ্বশুর খুব খারাপ ও অসভ্য লোক। সব সময় মদ্যপ হয়ে আমার সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেন। এ ঘটনায় আমি ন্যায়বিচার চাই।

Ad

চিকিৎসকরা জানান, শিশুটির যৌনাঙ্গে মারাত্মক ক্ষত হয়েছে। প্রাথমিক পরীক্ষা অনুযায়ী শিশুটির বিশেষ অঙ্গে আঙুল দিয়ে নিপীড়নের আলামত পাওয়া গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, যৌন নিপীড়নের শিকার শিশুটিকে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us