• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৪৭:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেফতার

৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৩৭:৪৬

পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে একটি পিস্তল ও এক রাইন্ড গুলিসহ ছাদেকুল ইসলাম (৪১) নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

Ad

৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর আড়াইটায় সদর থানার ওসি মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

তিনি বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের সোনাহার পাড়া গ্রামের ছাদেকুলের নিজ বাসা থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছাদেকুল একই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, দুপুর সাড়ে ১২টায় মেজর তানভীরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাদেকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় শনিবার বিকেল সাড়ে ৩টায় সদর থানার এস আই মো. মমিনুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us