• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জের ঘিওরে মাদ্রাসা শিক্ষিকাকে গলা কেটে হত্যা

৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:০৯:৩৬

মানিকগঞ্জের ঘিওরে মাদ্রাসা শিক্ষিকাকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী পশ্চিমপাড়ায় সুমাইয়া আক্তার (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষিকার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ির বাথরুমের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত সুমাইয়া আক্তার ঠাকুরকান্দী পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার স্বামী মোস্তাক আহমেদ ঘিওর থানাধীন বাইলজুরি বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করেন।

মোস্তাক আহমেদ জানান, রাতে দোকান থেকে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের বাথরুমের সামনে সুমাইয়া আক্তারকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করছি এবং জড়িতদের সনাক্তে কাজ চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us