• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩০:১৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় আটক নারী প্রতারককে মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন ইউপি সদস্য

১৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৬:২৫

পাইকগাছায় আটক নারী প্রতারককে মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন ইউপি সদস্য

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার দেলুটিতে মিতা আক্তার (৩০) নামে এক নারী প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।

Ad

১৮ জানুয়ারি শনিবার বেলা ১১টায় গরু দেওয়ার প্রলোভনে অর্থ আদায়কালে দেলুটি খেয়াঘাট এলাকায় স্থানীয়রা তাকে আটকে রাখেন। প্রতারক মিতা পার্শ্ববর্তী তালা সদরের বাসিন্দা মীর আব্দুল ফিরোজের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।

Ad
Ad

স্থানীয়রা সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নে দরিদ্র সাধারণ মানুষদের থেকে গরু দেওয়ার প্রলোভনে অর্থ আদায় করছিলেন মিতা। তবে পূর্বে তিনি কয়েকবার প্রতারণার আশ্রয়ে একই ঘটনা ঘটিয়ে ধরা পড়ায় তাকে চিনতে পেরে স্থানীয়রা আটকে রাখেন। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য সুকুমার কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে মিতার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। যদিও কয়েক দফায় এমন প্রতারণা করে ধরা পড়লেও সর্বশেষ তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইউপি সদস্য সুকুমার কবিরাজ মুঠোফোনে দাবি করেন, স্থানীয় জামায়াত, বিএনপির নেতৃবৃন্দ ও উপস্থিতিদের সকলের সম্মতিতে মুচলেকা নিয়ে অভিযুক্ত প্রতারক মিতাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও মিতা প্রতারণার আশ্রয়ে দরিদ্র মানুষদের ঠকিয়ে অর্থ হাতিয়ে ডুমুরিয়া, পাইকগাছা, তালা, দেবহাটাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় কয়েকবার আটক হয়েছিল।

সর্বশেষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮


Follow Us