• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৭:৩১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক

১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৪৯:২০

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৫টি
গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। উদ্ধার হওয়া জিরাগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা ও আটক গরু ৫টির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে জিরাসহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় থেকে গরুসহ আরেক চোরাকারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২









Follow Us