• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে এক কেজি গাঁজাসহ চাকমা যুবক আটক

৩০ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:২৪:৫৮

রাঙামাটিতে এক কেজি গাঁজাসহ চাকমা যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক চাকমা যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

Ad

২৯ ডিসেম্বর রোববার সন্ধ্যায় সাপছড়ির মধ্যমপাড়া এলাকা থেকে জিতায়ন চাকমাকে (৩১) আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ।

Ad
Ad

আটক জিতায়ন নানিয়ারচর থানার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেতছড়ি পুরাতন পাড়ার বাসিন্দা পরিমল চাকমা ও ভারতী চাকমার সন্তান।

জানা গেছে, নানিয়ারচরের ঘিলাছড়ি, সাবেক্ষ্যংয়ের গহীন অরণ্যে পাহাড়ি জমিতে গাঁজার চাষ করছে একটি চক্র।

এই চক্রের সদস্য জিতায়ন রাঙামাটি শহরের একজনের কাছে গাঁজা বিক্রির বিষয়টি জানতে পেরে সাপছড়ি এলাকায় ছদ্মবেশে অবস্থান করতে থাকে ডিবি পুলিশের টিম।

সন্ধ্যা সাড়ে সাতটার সময় বিশেষভাবে প্যাকেটিং করে এক কেজি গাঁজা ক্রেতার কাছে বিক্রি করতে এলে ছদ্মবেশী ডিবি সদস্যরা গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us