• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৫৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ড্রেনে পড়েছিল আগুনে পোড়া অজ্ঞাত নারীর মরদেহ

৭ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৫৩:২৩

ড্রেনে পড়েছিল আগুনে পোড়া অজ্ঞাত নারীর মরদেহ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমিনের পানি নিষ্কাশনের ড্রেন থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

Ad

৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামের জমিতে পানি নিষ্কাশনের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

Ad
Ad

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার কোনো এক সময় ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করে তার মরদেহ ড্রেনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সন্ধ্যায় স্থানীয়রা ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই মো. আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতের মুখমণ্ডল ও শরীরের আগুনে পোড়ার দাগ রয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us