• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:৩৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

১ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৩৯:৪৬

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় জড়িত আরও ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

Ad

১ অক্টোবর মঙ্গলবার বিকেলে র‍্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Ad
Ad

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত গুলি বর্ষণের ঘটনায় মো. সাকিব (২২) ও মো. আতিক (২৬) জড়িত ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিওচিত্র থেকে শনাক্তকৃত গুলি বর্ষণকারী সাকিব ও আতিককে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-১৪ গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায়, আসামিদ্বয়কে আইনের আওতায় আনার জন্য র‍্যাব তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে  ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাত ৫ টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বাঘমারা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিদ্বয় ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-২৯, তাং-১৮/০৯/২০১৫খ্রি., ধারা -৩০২/১০৯/৩৪ দ. বি. মামলার পলাতক আসামি ছিল। হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮






Follow Us