• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৩:৫৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

৯ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:২২:৫৬

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকায় ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেনসিডিল পাচারের সময় অমেদুল হক (৪৪) ও রাসেল আহম্মেদ (৩৫) নামের ২ জনকে আটক করেছে পুলিশ।

Ad

৯ জুন রোববার সকাল ১১টায় ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি জানানো হয়।

Ad
Ad

এর আগে, শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বকন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও একই উপজেলার দৌলদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাসেল আহম্মেদ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্ধীন জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে ৪৪৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় আটক করা হয় অমেদুল হক ও রাসেল আহম্মেদকে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us