• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪৮:৪৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

৩ মার্চ ২০২৪ বিকাল ০৩:২৪:২৫

লক্ষ্মীপুরে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

Ad

৩ মার্চ রোববার ভোররাতে  সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

Ad
Ad

এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩টি গরু, ৫টি ছাগল ও একটি সিএনজি জব্দ করা হয়। পুলিশ বলছে, গ্রেফতার ৪ জনই আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। দুপুরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- রায়হান হোসেন সজিব (১৯), বেলায়েত হোসেন (৪০), জোবায়ের হোসেন শিবলু (২৪), ফরহাদ (১৯)। এরা সবাই সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকার পাঁচপাড়া এলাকার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ভোররাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের কাছ থেকে ৩টি চোরাই গরু ও ৫টি ছাগল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us