• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় র‍্যাবের অভিযানে সড়কের ৬ চাঁদাবাজ গ্রেফতার

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:১৩:০৭

পাবনায় র‍্যাবের অভিযানে সড়কের ৬ চাঁদাবাজ গ্রেফতার

পাবনা প্রতিনিধ: পাবনা সড়ক ও মহাসড়কে সবজিসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ৬ চাঁদাবাজকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় চাঁদাবাজির টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।  

Ad

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ বিষয়ে পাবনা র‍্যাব কার্যালয়ে প্রেস কনফারেন্স করেন র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। এ সময় তিনি জানান,  র‌্যাব-১২ এর আভিযানিক দল পাবনা জেলার আটঘরিয়া ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাবনা জেলা বাস টার্মিনাল এবং আটঘরিয়া বাজারস্থ আটঘরিয়া এলএসডি খাদ্য গোডাউনের সামনে টেবুনিয়া থেকে চাটমহরগামী পাকা রাস্তার উপর থেকে সংঘবদ্ধ পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মো. সুমন মিয়া,  মো. জালাল মোল্লা, রাকিবুল হাসান রাব্বি, মো. খোকন মিয়া, মো. সোহেল রানা, মো. শাকিলকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

তিনি আরও জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদা আদায়ের নগদ ৪,৪৩০ টাকা, ৪টি মোবাইল এবং ৬টি চাঁদা আদায়ের রশিদ বই। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us