• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০০:৪৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নগরকান্দায় নকল খেজুর গুড়ের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২২ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৩২:৫৯

নগরকান্দায় নকল খেজুর গুড়ের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় নকল খেজুরের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

এ সময় নকল গুড় তৈরিতে অভিযুক্ত আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামের দুই ব্যক্তিকে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লাখ টাকা মূল্য মানের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

Ad
Ad

২১ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।

জানা যায়,  অভিযুক্ত আলম শেখ ও জলিল শেখ দীর্ঘদিন যাবত ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান জানান, নকল খেজুরের গুড়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us