• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ

১৫ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:০৪:৫০

কুড়িগ্রামে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মাদক ও খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে আসামি পক্ষের লোকজন পিটিয়ে নাক ফাটিয়ে দিয়েছে পুলিশের।

Ad

এ ঘটনায় মাদককারবারি ও পুলিশসহ আহত হয়েছে ৬ জন।

Ad
Ad

১৪ জানুয়ারি রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রতনপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হামিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে সাগরকে রতনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় আসামির লোকজন বাড়ির ভেতরে পুলিশকে ঘিরে লাটি দিয়ে মারধর শুরু করে। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায়।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে ঘটনাস্থলে থাকা পুলিশ ও আসামিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাজে বাধা দেয়াসহ মাদক ও খুনসহ ৫টি মামলার আসামি বলে জানিয়ে পুলিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, সাজাপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে মারধরের শিকার হয় পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত খুন ও মাদকের মামলার আসামিকে ধরতে গেলে মাদককারবারিদের আক্রমণে পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে ধরে নিয়ে আসে। আসামি বর্তমানে জেলহাজতে আছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us