• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০০:২০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

২৪ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৩৫:৩৫

বদলগাছীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। ২৪ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো, উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন (২৬), ফেরদৌস হোসেনের ছেলে শয়ন হোসেন ও মাহমুদপুর গ্রামের রাশেদুল হকের ছেলে আশিক আহমেদ।

Ad
Ad

২৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিকের মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। বিষয়টি নিয়ে র‌্যাব তাদের গতিনিধি পর্যবেক্ষণ করছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে ভোরে থুপশহর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটকদের শরীর তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us