• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০১:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

২০ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৫৬:০০

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরে আলামিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৯ অক্টাবর বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad

মৃত আলামিন বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

Ad
Ad

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রাতে আলামিন তার বন্ধু আল আমিন শেখের সঙ্গে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয় ও তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত আল আমিন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us