• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৩০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

১৩ অক্টোবর ২০২৩ সকাল ১১:০৪:২৪

মেহেরপুরে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। ১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জয়পুর তারানগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো, জয়পুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মাজেদুল ইসলাম (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে বিপ্লব আলী (১৯)।

Ad
Ad

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তমসহ ডিবি পুলিশের একটি টিম মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর জয়পুর সড়কে অভিযান চালায়। এ সময় ২০ বোতল ফেন্সিডিলসহ মাজেদুল ও বিপ্লবকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, আটকদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us