• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:১২:৫৬ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১০ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:৪৯

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু হোসেন বৃহস্পতিবার রাতে ভ্যান নিয়ে বিষ্ণপুর থেকে বৈকুন্ঠপুরের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি জিয়া শিমুলিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার কানের নিচে, ঘাড় ও পিঠে আঘাত করে।

Ad
Ad

গুরুতর আহত অবস্থায়ও মিঠু হোসেন ভ্যান চালিয়ে বাড়ির দিকে রওনা দেন। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ দূরে গিয়ে তিনি ভ্যান থেকে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়।

Ad

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আকস্মিক এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বদলগাছী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:০৭



শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৭:৩৭



Follow Us