নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর হাতে ১১ জন আটক হয়েছেন। ৯ মে শনিবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী সুমিলপাড়া বিহারী কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, বিহারী কলোনি এলাকার গোলাপের ছেলে ফারুক (৩৮), নূর ইসলামের ছেলে বাবু (২৭), আনোয়ার হোসেনের ছেলে বাবলু (৩২), ইমন (২৭), আলমগীরের ছেলে ওয়াহিদ (২৬), কামালের ছেলে জীবন (২৪), আবুল কাশেমের ছেলে নাজিমুদ্দিন (২৯), রহমানের ছেলে ফয়সাল (২৬), চুন্নুর ছেলে রাসেল (২৭), নাদিমের ছেলে রাহাত (২৭) ও বশিরের ছেলে সাগর (২৭)।


জানা গেছে, দীর্ঘদিন ধরে আদমজী সুমিলপাড়া বিহারী কলোনিকে মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, র্যাব-১১ ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী সেখানে বিশেষ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘বিশেষ অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available