• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০২:২৯:৫৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

৬ জুন ২০২৬ দুপুর ১২:২৫:৪৮

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৬ জুন শনিবার সকাল ৭টার দিকে দেওয়ানগঞ্জের গাবতলী মোড়ে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসে উঠতে গেলে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে ঢাকা ছেড়ে যায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি জীলবাঙ্গা সুগার মিল গাবতলী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনের নিচে কাটা পড়ে যান মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সকালে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us