• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৯:০৭ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, ব্যবসায়ীকে জরিমানা

১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:৪০:৫১

ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, ব্যবসায়ীকে জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ ফুড কেমিক্যাল ব্যবহারের দায়ে এক বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মেসার্স মুহিন ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ ফুড কেমিক্যাল ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad
Ad

অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।

Ad

সরেজমিনে দেখা গেছে, মেসার্স মুহিন ফুড প্রোডাক্ট লিমিটেড নামের সাইনবোর্ড থাকলেও দোকানের পেছনে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে। কারখানার চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ, অপরিষ্কার তৈজসপত্র এবং নিম্নমানের উপকরণ ব্যবহার করে সেমাই উৎপাদন করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। জানা গেছে, কারখানাটিতে প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছেন।

কারখানার মালিক হাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠানে নিয়মিত সেমাই উৎপাদন করা হয়। তবে উৎপাদনের মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা নিষিদ্ধ উপাদান ব্যবহারের বিষয়টি কোনোভাবেই সহ্য করা হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩
১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৫:০৩









মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:৩০:৪৬


Follow Us