নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ মার্চ শুক্রবার সকালে পুকুর সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে এই মরদেহটি পাওয়া যায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরুন্নেসা হাই স্কুলের পার্শ্ববর্তী একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ কাজ চলছিল। সেচ শেষে পানি কমে গেলে কচুরিপানা পরিষ্কার করতে শুরু করেন। এসময় ঘন কচুরিপানার নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় মরদেহর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
কোম্পানিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম জানায়, স্থানীয়রা আমাদের জানলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ মুহূর্তে কিছু জানা যায়নি। পরিদর্শন শেষে জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available