বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে উপজেলার ৭৯টি পরিবারের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার বাঞ্ছারামপুরের জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন জাহান।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষকে স্বাবলম্বী করে তুলতে সরকার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছে। তিনি বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরবাসীর ভোটে নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞ। পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি নিজ জেলার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকার গঠনের মাত্র ২২ দিনের মাথায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকায় এর উদ্বোধন করা হয়েছে এবং দেশের ১৪টি জেলায় একযোগে এ কার্যক্রম চালু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক (পিএসসি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available