• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৭:৫৭

ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ৯ ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

Ad
Ad

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ অর্থদণ্ড আরোপ করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- শাহিন ইলেকক্ট্রনিক্স (৫ হাজার টাকা), শামীম ইলেকক্ট্রনিক্স (২ হাজার টাকা), মনা ইলেকক্ট্রনিক্স (২ হাজার টাকা), ইতি ইলেকক্ট্রনিক্স (৩ হাজার টাকা), মনিমুক্তা এন্টারপ্রাইজ (৩ হাজার টাকা), শামছুল স্টোর (৩ হাজার টাকা), শাকিব স্টোর (৩ হাজার টাকা), শফিকুল স্টোর (৩ হাজার টাকা) এবং কে. জেড এন্টারপ্রাইজ (২ হাজার টাকা)।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক জানান, ‘জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’

অভিযানে ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us