• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০৯:৩৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

২০ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫২:৩২

ফুলবাড়ীতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মরহুম ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৯ ডিসেম্বর শুক্রবার বাদ আছর কাচারী মাঠ মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ পড়ান। নামাজ শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান। জানাজায় স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মুসল্লিরা অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদাউস লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, জাতীয় যুবশক্তি ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল হাই সিদ্দিকী এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক ছাত্রদল সানরোজে বসুনিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us