• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:০৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ অক্টোবর ২০২৪ সকাল ১১:১৪:৫৯

রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নুর আলম পরী (২২) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ অক্টোবর সোমবার রাত ৯টার দিকে পৌর শহরের নতুনবাজার খেজুরতলা এলাকার একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

Ad

পরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চুরমুরালী গ্রামের খন্দকার বাড়ির শাহ আলম মোল্লা ও ফুলমতিন্নেছার সন্তান। তিনি খেজুরতলা এলাকায় জনৈক তসলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

Ad
Ad

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক চলছিল পরীর। তার আয়ের বেশিরভাগ টাকা ওই যুবককে দিয়ে দিতেন। সম্প্রতি তাদের মাঝে কিছুটা দূরত্ব দেখা দেয়। রাতে বাসায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বাড়ির মালিক তসলিম মিয়া বলেন, ‘পরী চার মাস ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি সব সময় মানসিক কোনো চাপে থাকতেন। তার দলের অন্য সদস্যরা এ বিষয়ে আমাকে মাঝেমধ্যে অবহিত করতেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us