• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৫০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাহাড়ের চলমান পরিস্থিতিতে সাজেক আটকা পড়েছে ১৫শ’ পর্যটক

২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৪৭:৩৯

পাহাড়ের চলমান পরিস্থিতিতে সাজেক আটকা পড়েছে ১৫শ’ পর্যটক

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে উপজাতীয়দের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ’র ডাকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির কারণে অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়েছে অন্তত দেড় হাজার পর্যটক।

Ad

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার মিসেস শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাহাড়ের চলমান পরিস্থিতিতে সাজেকে ১৫শর মতো পর্যটক আটকে পড়েছে। তারা সকলেই সুস্থ এবং নিরাপদেই রয়েছে জানিয়ে ইউএনও বলেন, আমরা সার্বক্ষণিকভাবে তাদের ব্যাপারে খোঁজ রাখছি। পরিস্থিতি যদি আগামীকাল শান্ত হয় তাহলে এ সকল পর্যটকদের নিরাপদে পৌঁছে দেওয়া হবে।

Ad
Ad

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মূলত পার্বত্য চুক্তিবিরোধী উপজাতীয়দের সংগঠন প্রসিতপন্থী ইউপিডিএফ’র আধিপত্য বেশি হলো খাগড়াছড়ি হয়ে সাজেক পর্যন্ত।

এই রুটেই তাদের ডাকা চলমান ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি সমর্থনে পিকেটিংয়ে দীঘিনালা টু বাঘাইহাট রুটে অন্তত ৬টি স্থানে রাস্তা-ব্রিজ ও কালভার্টের ক্ষতিসাধন করে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

খাগড়াছড়ি জিপ গাড়ির লাইন ম্যান মো. ইয়াছিন আরাফত জানান, শুক্রবার সকাল ও দুপুর মিলে ১১৫টি জিপ গাড়ি ও ৫০ থেকে ৫৫টির মতো সিএনজি সাজেকে প্রবেশ করে। সেসব গাড়িগুলো আটকা রয়েছে।

তিনি জানান, ইউপিডিএফ’র অবরোধের কারণে সড়কের বিভিন্ন জায়গায় আগুন দেয় অবরোধকারীরা। বেইলি সেতুগুলো থেকে পাটাতন খুলে নেয়া হয়েছে। এ অবস্থায় পর্যটক গাড়ি চলাচল করা ঝুঁকিপূর্ণ। তাই সমিতির পক্ষ থেকে কোনো গাড়ি সাজেক থেকে এখনো ফেরেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us