• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:০৩:৩৩ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

২১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:২৬

চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২১ এপ্রিল মঙ্গলবার সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ কর্তৃপক্ষ ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত ঘোষণা করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Ad

জানা গেছে, কলেজ ভবনের দেয়ালে থাকা একটি গ্রাফিতিতে ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা ছিল। সোমবার রাতে শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন ওই গ্রাফিতির ছাত্র শব্দটি মুছে দিয়ে তার পরিবর্তে গুপ্ত শব্দটি লিখে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়।

সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বলেন, গ্রাফিতির লেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।

সকালের ঘটনার পর বিকেল ৪টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং কলেজ ক্যাম্পাসের সামনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের নিষ্ক্রিয় দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us