• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৩৪:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বেরোবির শিক্ষার্থীদের বিক্ষোভ

১২ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:০১

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বেরোবির শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর ব্যুরো: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল শুরু করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Ad

১২ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায় পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং গেটে এসে শেষ হয়।

Ad
Ad

এ সময় শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কুবি/চবিতে/শেকৃবি হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বেরোবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। একটা যৌক্তিক আন্দোলনের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমাদের যৌক্তিক আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে। আমরা যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন করছি, কিন্তু পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সেখানে হামলা করেছে। আমরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই।

আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা লাগাতার কর্মসূচি করে যাব বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us