• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ১০:৪৯:৫৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড় এক্সপ্রেসকে দুর্ঘটনা থেকে রক্ষা, প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মাননা

২৪ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৬

পঞ্চগড় এক্সপ্রেসকে দুর্ঘটনা থেকে রক্ষা, প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মাননা

রাজশাহী ব্যুরো: ফুলবাড়ী-বিরামপুর রেলপথে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিকে রক্ষা করায় স্থানীয় ব্যক্তি মো. এনামুল হককে সম্মাননা প্রদান করা হয়েছে।

২৪ মার্চ মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক প্রকৌশলী ফরিদ আহমেদ।

Ad
Ad

রেলওয়ে সূত্রে জানা যায়, ২৩ মার্চ সোমবার ফুলবাড়ী-বিরামপুর রেলপথের পূর্ব চন্ডীপুর এলাকায় রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এ সময় এনামুল হক বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দেন।

Ad

তিনি স্থানীয়দের দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেওয়ার পাশাপাশি লাল কাপড়ের পরিবর্তে কলার মোচার পাঁপড়ি লাঠিতে বেঁধে সংকেত দেন। তার এ সংকেত দেখে চালক ট্রেনটি নিরাপদ দূরত্বে থামাতে সক্ষম হন। ফলে কয়েকশ যাত্রীর প্রাণহানি থেকে রক্ষা পায়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রেলওয়ের মহাব্যবস্থাপক বলেন, এনামুল হকের এ সাহসিকতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত বহু মানুষের জীবন রক্ষা করেছে, যা প্রশংসনীয়। তিনি আরও জানান, পশ্চিমাঞ্চলের পুরোনো রেলপথ সংস্কারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে রেল চলাচল আরও নিরাপদ হবে।

এনামুল হক বলেন, রেললাইনের ভাঙা অংশ দেখতে পেয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করেন। এ কাজ করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us