• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:০৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিকের জিডি

৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:২০:৩৪

নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিকের জিডি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৭ জন সাংবাদিক।

Ad

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় ময়মনসিংহের ত্রিশাল থানায় এই ডায়েরি করা হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে আহত সাংবাদিক মো. ফাহাদ বিন সাইদ এতে স্বাক্ষর করেন। জিড নং ৪৬০।

Ad
Ad

জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকরা হলেন, ফাহাদ বিন সাইদ (আজকের পত্রিকা), আহসান হাবিব (যায়যায়দিন), সিফাত শাহরিয়ার প্রিয়ান (আরটিভি), জিহাদুজ্জামান জিসান (কালবেলা), নবাব মো. শওকত জাহান কিবরিয়া (আমার সংবাদ), আসলাম বেগ (খবরের কাগজ), আরাফাত রহমান (আজকালের খবর), মোকছেদুল মোমিন (সারাবাংলা), রাশেদুজ্জামান রনিসহ (ভোরের কাগজ) মোট ২৭ জন সাংবাদিক।

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি সোমবার ছাত্রলীগের দুই গ্রুপের একটি সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালায় লোভন মুখলেস ও তানভীর তুহিনের নেতৃত্বে একটি গ্রুপ। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবু নাঈম আব্দুল্লার অনুসারী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us