• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫৭:৫৯ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

২৯ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:২৬

বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

২৮ জুন রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রয়না ভরট হাট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক মুন্সীগঞ্জ সদর উপজেলার শেখ সাদির ছেলে। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে এনামুল হকসহ তার কয়েকজন বন্ধু পৃথক মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে রয়না ভরট হাট এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










কমল সোনা ও রুপার দাম
কমল সোনা ও রুপার দাম
২৯ জুন ২০২৬ সকাল ১০:৩১:২২

Follow Us