• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৬:০৫:৪৭ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৫:০৭

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

১২ অক্টোবর রোববার বিকেলে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি বিকেল ৪টা ৪৫ মিনিটে নড়াইল রেলস্টেশনে স্বল্প সময়ের জন্য থেমে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে লোহাগড়ার কামঠানা এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us