• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৯:৩১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দাগনভূঞায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

৩ মে ২০২৫ সকাল ০৮:৫৪:২৫

দাগনভূঞায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Ad

২ মে শুক্রবার দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের হাটপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত দুইজন মিজি বাড়ির সাইফুল ইসলামের ছেলে নাফিজ (১০) ও নিজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (১০)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় তারা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে তারা মারা যায়। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us