• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:০৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত

৮ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:০৯:৩৮

পঞ্চগড়ে বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাসের ধাক্কায় হোসনে আরা বেগম মালা (৪২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এসময় দুই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন যাত্রী আহত হন।

৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত মালা জেলা শহরের ধাক্কামারা এলাকার সামসুজ্জোহা তরুণের স্ত্রী। মালা বেসরকারি প্রতিষ্ঠান আশা এনজিওতে চাকরি করেন।

Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাসটির ব্রেক ফেইল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় জেলা বিএনপি অফিসের সামনে পথচারী মালাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান মালা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।

Ad
Ad

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বাসের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us