• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দুর্ঘটনায় ভাঙ্গুড়ায় গরুর ব্যবসায়ী নিহত

১২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:১০:২৮

দুর্ঘটনায় ভাঙ্গুড়ায় গরুর ব্যবসায়ী নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাইদুল ইসলাম সরদার (৪০) নামে এক গরুর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আপন ভাগনি জামাই সিদ্দিক হোসেন (৪০)।

Ad

নিহত সাইদুল পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সেনগ্রামের মৃত মজিবুর সরদারের ছেলে ও আহত সিদ্দিক ভাঙ্গুড়া উপজেলার পরমান্দপুর গ্রামের মৃত আবদুল হামিদ ফকিরের ছেলে।

Ad
Ad

১১ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার মির্জাপুর-এরশাদনগর সড়কের নৌবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার বিকেল সারে ৩টার দিকে মোটরসাইকেল যোগে ভাঙ্গুড়া উপজেলা বিশাকোল গ্রামে গরু কিনতে যাচ্ছিলেন গরুর ব্যবসায়ী সাইদুল ও তার ভাগনি জামাই সিদ্দিক। পথিমধ্যে ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামে পৌঁছালে একটি ইট বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান সাইদুল ও তার ভাগনি জামাই  সিদ্দিক।

এ সময় ট্রলির চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হন সাইদুল। এ ঘটনায় সামান্য আহত হন সিদ্দিক। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us