• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৬:৩৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

৩ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

৩১ জুলাই ২০২৫ বিকাল ০৩:০০:৪৩

৩ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: চলমান মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Ad

৩১ জুলাই বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Ad
Ad

আবহাওয়া অধিদফতর জানায়, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় ভূমি ধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এর আগে গতকাল দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ বেশি আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।ৎ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫



ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৭:৩৪







Follow Us