• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫৫:২৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৭

৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:০১

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৭

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) ও জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মালতিপাড়া দুলাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

ফরহাদ ইকবালের কর্মী-সমর্থকদের অভিযোগ, সোমবার বিকেলে হুগড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গেলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারণা করতে গেলে ১৫–২০ জনের একটি দল প্রথমে আমাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা আমাদের দুটি গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং ৭–৮ জনকে বিভিন্নভাবে আহত করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে আমার কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন মিয়া বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us