• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩০:২৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়ে

১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৬:২০

দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি: হাড় কাঁপানো ঠান্ডায় জরসর হয়ে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে গত দুদিন সূর্যের দেখা মিলেনি। সারাদিনই ঘন কুয়াশা থাকায় যানবাহনসমূহকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

Ad

এদিকে তীব্র ঠান্ডার কারণে কোণঠাসা হয়ে পড়েছে জেলার কয়েক হাজার নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে কাজে বেরুতে না পেরে অর্থকষ্টে পড়েছে তারা। একই কারণে বিপাকে পড়েছে জেলার লক্ষাধিক গৃহপালিত গবাদিপশু পাখি। ঠান্ডা আর ঘনকুয়াশার কারণে সারাদিনই ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে প্রাণীগুলো।

Ad
Ad

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ১১ ডিসেম্বর বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ছয়টায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রার পারদ আরও নেমে আসার পাশাপাশি ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে চলতি বছর একাধিক শৈত প্রবাহের শঙ্কাও রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us