• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৬:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু, রুমাইসা জেনারেল হাসপাতাল সিলগালার নির্দেশ

২২ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৪৯:৪৯

ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু, রুমাইসা জেনারেল হাসপাতাল সিলগালার নির্দেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালার নির্দেশ দিয়েছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।

Ad

হাসপাতালের অব্যবস্থাপনা, ভুল চিকিৎসা ও বৈধ লাইসেন্স না থাকার অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে তিনি এই নির্দেশ দেন।

Ad
Ad

জানা যায়, গত ১৯ অক্টোবর রোববার রাত ৩টার দিকে অপারেশন চলাকালে খাদিজা আক্তার নামে এক প্রসূতি নারীকে এ-পজিটিভ রক্ত পুশ করা হয়, অথচ রোগীর রক্তের গ্রুপ ছিল ও-পজিটিভ। এতে রোগীর মৃত্যু হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেলে সিভিল সার্জন নিজে মঙ্গলবার দুপুরে সরেজমিনে তদন্তে যান।

তদন্তে ভুল চিকিৎসা, ভুল রক্ত পুশের সত্যতা ও হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকার প্রমাণ পান সিভিল সার্জন। এছাড়া হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমসহ মৌলিক চিকিৎসা সুবিধারও অভাবও পাওয়া যায়।

এসব অনিয়মের প্রেক্ষিতে ২৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে রুমাইসা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ (সিলগালা) করার নির্দেশ দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us