• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৭:১৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

১ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৫৫:০৩

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযানে ২০বোতল ফেন্সিডিলসহ ১মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকের নাম মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা (৪০)। সে সাতক্ষীরা জেলার দেবহাটা থানা মাঝসখিপুর গ্রামের মো. হাসান আলীর পুত্র।

Ad

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় বিশেষ অভিযানে ১ সেপ্টেম্বর বেলা ১১.৪৫ এ  এস.আই. তন্ময় কুমার দেবনাথ, এ.এস.আই. গোপাল চন্দ্র বৈদ্য এবং এ.এস.আই, বি.এম. তৌহিদুজ্জামান দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

Ad
Ad

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটক জাহাঙ্গীর হোসেন মোল্লার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫


Follow Us