• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৭:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

১ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৪০:৫২

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৩টি রামদা, ১টি চাইনিজ কুড়াল ও ১টি লোহার রড জব্দ করা হয়েছে।

Ad

৩১ আগস্ট বৃহস্পতিবার সকালে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মামুন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

এর আগে ৩০ আগস্ট বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার চর বনমালিপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, জাকির হোসেন (৪৫), পিকুল শেখ (৪৮), এরশাদুজ্জামান ইমন (৪১), সবুজ শেখ (৩৮) ও আনোয়ার শেখ (৫০)। তাদের বাড়ি ফরিদপুরসহ বিভিন্ন জেলায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত, দস্যু, প্রতারক এবং চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে ফরিদপুর ও আশপাশের জেলায় একাধিক ডাকাতি, চুরি, মাদক ও প্রতারণাসহ অন্যান্য মামলা আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us