• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৫৫:২৬ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাৎকারী বাবু গ্রেফতার

২৮ আগস্ট ২০২৩ দুপুর ০২:০৮:৫৮

বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাৎকারী বাবু গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাৎকারী ও অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৭ আগস্ট রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রামপুরা থানার ২০১৫ সালের অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Ad
Ad

গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান। তিনি বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।  
ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২শ’ কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সে জামিনে এসে গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us