• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৫৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় নকল মোড়ক ব্যবহার করে প্রতারণার দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

২৭ আগস্ট ২০২৩ সকাল ০৮:৫৯:৫৪

পাবনায় নকল মোড়ক ব্যবহার করে প্রতারণার দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

পাবনা প্রতিনিধি: পাবনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে নকল মোড়ক ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে দুই মবিল ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

সদর থানাধীন গয়েশপুর ইউনিয়নের জালালপুর জোতগৌরিতে আয়শা প্রাইভেট কোম্পানী বি.ডি এবং ইভা প্রাইভেট কোম্পানী বি.ডি নামের দুটি মবিল এন্ড লুব্রিকেন্ট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

Ad
Ad

পাবনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ও র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে ২৬ আগস্ট শনিবার বেলা ১২টায় এই অভিযান পরিচালনা করা হয়।

পাবনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ২০০৯ সালের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৪ ধারায় আয়শা প্রাইভেট কোং বি.ডি’র মালিক নাসির উদ্দিনকে ওরফে মবিল নাসিরকে ৫০ হাজার টাকা এবং ইভা প্রাইভেট কোং বি.ডি’র মালিক ইয়ার উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us