নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মানসুরা (২৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
১ জুলাই বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
নিহত মানসুরা মুন্সিগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি ফতুল্লার ভুঁইগড় মাহমুদপুর এলাকায় স্বামী ইমন ও চার বছর বয়সী এক কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতেন। ইমন স্থানীয়ভাবে চা-দোকান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মানসুরা ভুঁইগড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘দুর্ঘটনার পর চালক কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available