• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৪৬:০৬ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:২৭

টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর পাট ক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১ জুলাই বুধবার দুপুরে নাগরপুর থানা পুলিশ সহবতপুর ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাট ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।

শওকত উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে পার্শ্ববর্তী বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাট ক্ষেতে অর্ধগলিত একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনা স্থলে এসে মৃত্যু ব্যক্তির মরদেহ শনাক্ত করে। পরে সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা (৪৩) জানান, গত ৩ দিন ধরে তার ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিল। আজ দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের মরদেহ পরে রয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, এই ঘটনা মোটিভ সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি। তবে তদন্তের পর মোটিভ সম্পর্কে জানা যাবে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us