ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক তারেক রেজাসহ ২২ জনের নামে মামলা দায়ের হয়েছে। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির বাদি হয়ে এ মামলা করেছেন। এ মামলায় আরও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
২৩ মে শনিবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২২ মে শুক্রবার এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ সফরে আসেন। নাসিরুদ্দিন পাটোয়ারীর সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল ও বাদির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাদির ওপর এনসিপি নেতাকর্মীরা হামলা ও হত্যার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে অতিথি হিসেবে ঝিনাইদহে আসেন। দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ ক্যালেক্টরেট জামে মসজিদ থেকে নেতাকর্মীদের নিয়ে বের হন নাসিরুদ্দিন পাটোয়ারী। এ সময় স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মাঝে হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় নাসিরুদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ করে।
ওই ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে ঝিনাইদহ সদর থানায় ছাত্রদলের ৮ নেতার নামে হামলার ঘটনায় মামলা করে। এনসিপি নেতা তারেক রেজা ওই মামলার বাদি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এনামুল কবির নামে একজন বাদি হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন৷ আমরা মামলা রেকর্ড করেছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available