নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি পুকুর থেকে ছবেদা বেগম (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ মে শনিবার সকালে উপজেলার ধানুড়া মিল্কি সিদ্দিক মোড় এলাকার পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত ছবেদা বেগম ওই এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি তদন্ত আকবর আলি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available