• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৪১:৩৭ (12-May-2026)
  • - ৩৩° সে:

সিলেটে শিশু ফাহিমাকে হত্যা, চাচা গ্রেফতার

১২ মে ২০২৬ সকাল ১০:৩৭:১৮

সিলেটে শিশু ফাহিমাকে হত্যা, চাচা গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু নিহতের ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। জাকির নিহত ফাহিমার প্রতিবেশী ও সম্পর্কে তার চাচা।

১১ মে সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। জাকিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে যৌন নির্যাতন চালিয়ে ফাহিমাকে পরে হত্যা করে। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখেন জাকির। পরে সেই ওড়নাসহ বাদাঘাট এলাকার ডোবায় ফেলে দেন জাকির। সেই ডোবা থেকে শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিন মজুরের কাজ করেন। আর গ্রেফতার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

Ad

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জাকিরকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
১২ মে ২০২৬ সকাল ১০:৪৫:১৮


৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু আজ
৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু আজ
১২ মে ২০২৬ সকাল ১০:৩১:২৬


Follow Us